ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে জেলা জিয়া সৈনিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান


আপডেট সময় : ২০২৫-১২-১৭ ০১:৩১:৫০
পটুয়াখালীতে জেলা জিয়া সৈনিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান পটুয়াখালীতে জেলা জিয়া সৈনিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান
মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল পটুয়াখালী জেলা কমিটির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় পটুয়াখালী শহরের কর ভবন সংলগ্ন মাঠে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

জেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক শামীম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা-আহ্বায়ক এনামুল হক মোল্লা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ রিয়াজ উদ্দিন বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির, জেলা সদস্য সচিব মোঃ নাসির তালুকদার, জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ জলিল আকন ও মোঃ সুলতান মোল্লা। এছাড়াও জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে তাঁরা গণতন্ত্র পুনরুদ্ধার, দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং সার্বিক কল্যাণ কামনায় সবার প্রতি ঐক্যবদ্ধভাবে দোয়া করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

দোয়া মাহফিল ঘিরে পুরো এলাকায় ধর্মীয় ও শান্তিপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের দ্রুত আরোগ্য লাভের জন্য ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় কর্মসূচি অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ