নাইক্ষ্যংছড়িতে জামায়াতের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-১২-১৭ ০১:২৫:৩২
নাইক্ষ্যংছড়িতে জামায়াতের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হেলাল উদ্দীন (মিঞাজী) মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৬ ডিসেম্বর ) বিকাল ৩টায় উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ৮ নং ওয়ার্ড সভাপতি মাও নুর আহমদ কর্তৃক অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম সূচনা করা হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সম্পাদক আ.র.ম শামীমের সঞ্চালনায় এবং সদর ইউনিয়ন আমীর মাস্টার আব্দুল গফুরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি রফিক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা মিডিয়া সেলের পরিচালক ও দৈনিক সংগ্রামের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি মাহামুদুল হক বাহাদুর।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ছৈয়দ কাসেম, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নাইক্ষ্যংছড়ি উপজেলা সেক্রেটারি মাওলানা সাদেক হোছাইন, যুব বিভাগের সভাপতি আবু তাহের মাসুম, উপজেলা ছাত্র শিবির সভাপতি এরশাদ উল্লাহ, মাও মোস্তাক আহমদ শওকীসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্বাধীনতা অর্জনে তাঁদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। দোয়া মাহফিলে যুদ্ধে শহিদ হওয়া সকল বীরদের শাহাদাতের উত্তম জাযা কামনা করা হয় এবং জীবিত ও প্রয়াত সকল মুক্তিযোদ্ধার মাগফিরাত, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা ছৈয়দ কাসেম।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স