ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় রাষ্ট্রীয় কর্মসূচিতে ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস উদযাপন


আপডেট সময় : ২০২৫-১২-১৬ ২১:২২:৩৪
কেন্দুয়ায় রাষ্ট্রীয় কর্মসূচিতে ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস উদযাপন কেন্দুয়ায় রাষ্ট্রীয় কর্মসূচিতে ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস উদযাপন
নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। পাশাপাশি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন এবং তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে।

এছাড়া উপজেলার সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত ও দেশ–জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম বলেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতেই এ আয়োজন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ