ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন


আপডেট সময় : ২০২৫-১২-১৬ ১৬:১৪:২৫
পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
 পঞ্চগড় প্রতিনিধি 


পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপনের কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টর ভবন চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

এরপর জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা চত্বরে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পর্যায়ক্রমে পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, জীবিত বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৯টায় সরকারি অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও  বিকেলে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সুবিধাজনক সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনের কর্মসূচিও রয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিশু পরিবারসহ ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে খাবার পরিবেশন করা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং বিজয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণ করতেই এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ