সিলেটের খাদিমনগর থেকে গ্রেফতার নুরুল
আপডেট সময় :
২০২৫-১২-১৬ ০০:৩২:৩৩
সিলেটের খাদিমনগর থেকে গ্রেফতার নুরুল
সাইদুল ইসলাম বালাগঞ্জ সিলেট ক্রাইম রিপোর্টার প্রতিনিধি ::
সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে জুলাই আগস্টের মামলায় নুরুল হাসান সোহাগ নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট সদর উপজেলার খাদিমনগর বিসিক শিল্প এলাকা থেকে শাহপরাণ (রহ.) থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা গেছে, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় নুরুল হাসান সোহাগকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি নিষিদ্ধ রাজনৈতিক দল যুবলীগের রাজনীতির সাথে জড়িত।
বিষয়টি নিশ্চিত করেন শাহপরাণ (রহঃ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় নুরুল হাসান সোহাগকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স