ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টু


আপডেট সময় : ২০২৫-১২-১৫ ১৭:০৯:৩৮
শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টু শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টু
এস এম মামুন, যশোর 

যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দীর্ঘদিনের পরিচালক মিজানুর রহমান মিজান একটি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আত্মহত্যা করেন। ঘটনার দুই দিন পর মানবিক দায়িত্ববোধ থেকে এতিমখানা ও মাদ্রাসার পাশে দাঁড়ালেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।

রোববার শীতবস্ত্র হিসেবে কম্বল নিয়ে তিনি এতিমখানা ও মাদ্রাসায় উপস্থিত হন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির এতিম শিশুদের সার্বিক দায়িত্ব নিজ কাঁধে তুলে নেওয়ার ঘোষণা দেন। অ্যাডভোকেট মিন্টু জানান, আজ থেকে এতিমখানা ও মাদ্রাসায় অবস্থানরত সকল এতিম শিশুর থাকা, খাওয়া, পড়াশোনা ও চিকিৎসাসহ যাবতীয় খরচ তিনি নিজ দায়িত্বে বহন করবেন।
তিনি বলেন, “এই শিশুরা কারও বোঝা নয়, তারা আমাদের ভবিষ্যৎ। তাদের কষ্টের দিনে পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। যতদিন আল্লাহ শক্তি দেন, ততদিন আমি তাদের পাশে থাকবো।”
এ সময় এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা অ্যাডভোকেট মিন্টুর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ