ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত ধরলেন আলতাফ হোসেন চৌধুরী


আপডেট সময় : ২০২৫-১২-১৫ ১৩:২১:৪৮
মির্জাগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত ধরলেন আলতাফ হোসেন চৌধুরী মির্জাগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত ধরলেন আলতাফ হোসেন চৌধুরী
এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার ( ১৪ ডিসেম্বর) রাতে উপজেলার কাঠালতলী চৌধুরী বাড়ীর আঙিনায় মাধবখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী আল্লাহর দরবারে দু’হাত তুলে মোনাজাত ধরেন।

মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশার সভাপতিত্বে ও সাবেক সভাপতি মনির খন্দকারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু, সাবেক সভাপতি আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী মুন্সি, সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজি, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, গোলাম সরোয়ার মনজু, মো. রুবেল মৃধা, সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার, বিএনপি নেতা হাসিবুল তালুকদার, উপজেলা মহিলা দলের সভানেত্রী রাশেদা খানম মঞ্জু প্রমুখ।

এছাড়া উপজেলা এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ উপজেলা যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল এবং অন্যান্য সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ