ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানীনগরে তরুণ সিএনজি চালক শিপন আহমদের ম/র/দে/র উদ্ধার,


আপডেট সময় : ২০২৫-১২-১৫ ০০:০৬:২৫
ওসমানীনগরে তরুণ সিএনজি চালক শিপন আহমদের ম/র/দে/র উদ্ধার, ওসমানীনগরে তরুণ সিএনজি চালক শিপন আহমদের ম/র/দে/র উদ্ধার,

সাইদুল ইসলাম বালাগঞ্জ সিলেট ক্রাইম রিপোর্টার প্রতিনিধি ::

সিলেটের ওসমানীনগর উপজেলায় এক সিএনজি চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর–চাতলপাড় সড়কের পাশে কেশবখালী নদীর দক্ষিণ পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।
নিহত ব্যক্তি মো. শিপন আহমদ (২৫)। তিনি পেশায় সিএনজি চালক। তাঁর বাড়ি ওসমানীনগর উপজেলার রাইকধারা (গাংপাড়) এলাকায়। তাঁর বাবার নাম আশরফ আলী ও মায়ের নাম আনোয়ারা বেগম।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে শিপন আহমদ তাঁর বড় বোনের মালিকানাধীন একটি ‘ওয়ান টেস্ট’ সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা ভেবেছিলেন, তিনি ভাড়ায় বাইরে রয়েছেন।
রোববার সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে কেশবখালী নদীর দক্ষিণ পাড়ে শিপনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে, নিহতের মুখের বাম পাশে কানের নিচে একটি এবং বুকের বাম পাশে দুটি গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে, তাঁকে ধারালো বা ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে।
পুলিশের ধারণা, সিএনজিটি ছিনতাইয়ের উদ্দেশ্যে কোনো অজ্ঞান বা ছিনতাইকারী চক্র শিপন আহমদকে হত্যা করে সিএনজিটি নিয়ে পালিয়ে গেছে।
ওসমানীনগর থানার উপপরিদর্শক (নি.) নাইমুল মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল হাসান ভূঁইয়া  বলেন, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।



নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ