কালকিনি পৌরসভা উন্নয়ন ফোরামের আয়োজনে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-১২-১৩ ১৫:২০:২২
কালকিনি পৌরসভা উন্নয়ন ফোরামের আয়োজনে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
মাদারীপুরের কালকিনিতে শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় কাশিমপুর বাজারে কালকিনি পৌরসভা উন্নয়ন ফোরামের আয়োজনে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ৯ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী জনাব আমিনুল ইসলামের সঞ্চালনায় এবং মাওলানা ইউনুস আলী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, সাবেক ছাত্রশিবির নেতা, বিশিষ্ট সমাজ সেবক,কাশিমপুর গ্রামের কৃতি সন্তান ও কালকিনি পৌরসভা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এম হাসান জামান খান। তিনি প্রধান অতিথি বক্তব্যে বলেন, ইসলাম পন্থীদের দ্বারা কোন একটি মানুষও আক্রান্ত বা ক্ষতিগ্রস্থ হয়নি, সম্পদ লুন্ঠনের স্বীকার হয়নি, চাঁদাবাজি- দখলের স্বীকার হয়নি যার স্বাক্ষী আপনারা নিজেরাই। আর ক্ষমতায় গিয়ে কেউ দুর্নীতি ও চাঁদাবাজি করতে না পারে এমন নেতাকে আপনারা নির্বাচিত করবেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মাসুম বিল্লা, মো লুৎফুর রহমান মুন্সি , সাবেক কাউন্সিলর মো মোশারফ হোসেন মুন্সি প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স