ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে সাংবাদিকদের সাথে চট্টগ্রাম-৮ আসনের এনসিপি প্রার্থী জুবাইরুল হাসান আরিফের মতবিনিময়


আপডেট সময় : ২০২৫-১২-১৩ ১৪:৫৬:১০
বোয়ালখালীতে সাংবাদিকদের সাথে চট্টগ্রাম-৮ আসনের এনসিপি প্রার্থী জুবাইরুল হাসান আরিফের মতবিনিময় বোয়ালখালীতে সাংবাদিকদের সাথে চট্টগ্রাম-৮ আসনের এনসিপি প্রার্থী জুবাইরুল হাসান আরিফের মতবিনিময়
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

আসন্ন জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম-৮ আসনের এনসিপি মনোনীত প্রার্থী জুবাইরুল হাসান আরিফ।

১২ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলার স্থানীয় একটি রেস্টুরেন্টে ‘শাপলা কলি’ প্রতীকের এই প্রার্থীর সৌজন্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এনসিপি বোয়ালখালী উপজেলার প্রধান নির্বাচনীয় সমন্বয়কারী কাজী মোহাম্মদ ইয়াছিনুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এই মতবিনিময় সভায় প্রার্থী জুবাইরুল হাসান আরিফ তার নির্বাচনী ভাবনা তুলে ধরেন এবং এলাকাবাসীর কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

উক্ত মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, বাংলা টিভির প্রতিনিধি শাহ আলম বাবলু, সাংবাদিক কাজী আয়েশা ফারজানা, তাজুল ইসলাম মানিক এবং এম মনির চৌধুরী রানা।

এ সময় এনসিপির (NCP) দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ রাফসান জানি, চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সদস্য মোহাম্মদ সেলিম ও বোয়ালখালী উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ আবরার হাবিব।
এছাড়াও উপস্থিত ছিলেন দলীয় সদস্য সাইমুল হক, জাহিদুল ইসলাম, মোহাম্মদ জিহাদ, মোহাম্মদ ইসমাইল ও আক্তার আশিকি প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ