ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবনপ্রাপ্ত কয়েদির আত্মহত্যা


আপডেট সময় : ২০২৫-১২-১৩ ১৩:৩৯:১২
যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবনপ্রাপ্ত কয়েদির আত্মহত্যা যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবনপ্রাপ্ত কয়েদির আত্মহত্যা
এস এম মামুন, যশোর 

যশোর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম দণ্ডপ্রাপ্ত এক কয়েদির আত্মহত্যার ঘটনা ঘটেছে। মৃত কয়েদির পরিচয় উদ্ভাবক মিজানুর রহমান (কারাবন্দি নং ৮৭০৯)। তিনি শার্শা উপজেলার আমতলা গ্রামের আক্কাচ আলীর ছেলে।

কারা কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে কারাগারের অভ্যন্তরে কার্পেট চত্বরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন মিজানুর রহমান। সেখানে তিনি নিজের জীবন শেষ করেন। বিষয়টি বুঝতে পেরে দায়িত্বরত কারারক্ষীরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেও ততক্ষণে তিনি মারা যান।

জেলার আবিদ আহমেদ জানান, চলতি বছরের ২৪ জুলাই হত্যা মামলায় দণ্ডিত হয়ে তিনি কারাগারে আসেন। সাধারণত কপোতাক্ষ-৩ ভবনে থাকার কথা থাকলেও কৌশলে তিনি কার্পেট চত্বরে ঢুকে পড়েন এবং সেখানেই ঘটনাটি ঘটে। বিষয়টি পরিবারকে জানানো হয়েছে, তারা এলে লাশ হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ