বদরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এলাকাবাসী মানববন্ধন।
আপডেট সময় :
২০২৫-১২-১২ ১০:৪৬:০৩
বদরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এলাকাবাসী মানববন্ধন।
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ও লোহানীপাড়ার ইউনিয়ন ৫০ টি অধিক এলাকায় যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। দুই ইউনিয়ন স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেলে নাগেরহাট সেতুর ওপর এ মানববন্ধন হয়। মানববন্ধনে দুই শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, যমুনেশ্বরী নদীর ওপর প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত নাগেরহাট সেতুর নিচে দীর্ঘদিন ধরে কয়েকটি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন চলছে। এর ফলে মাদাই খামার, সোনাপাড়া ও নাগেরহাট ব্রিজসংলগ্ন বেশ কয়েকটি গ্রাম ক্ষতির ঝুঁকিতে পড়েছে।
রাসেল মিয়া একজন বলেন,কুতুবপুরের কান্দুপাড়া গ্রামের একরামুল,অরুন্বেসা ঘাটপাড়ের এলাকায় মোরশেদ, বুলবিল,মওলা আপন তিন ভাই প্রতিদিন ভোর থেকে শুরু করে গভীর রাত অবধি অবৈধভাবে বালু উত্তোলন করছেন।পুলিশ পাশ দিয়ে যায় কিন্তু কোন ব্যাবস্হা নেই।
দালালপাড়া এলাকায় অন্তত ১০ জন বাসিন্দা বলেন,নাহিদ,ফোকলা জামান বালু সিন্ডিকেট মূল হোতা।এ দুজন বিরুদ্ধে প্রশাসন জোরালো পদক্ষেপ নিলে বালু উত্তোলন কমে আসবে। কিন্তু দু:খজনক হলো পুলিশ সন্ধ্যার পর এসে ভাগ নিয়ে চলে যায়।
লোহানীপাড়ার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস আলী বলেন,আমরা দীর্ঘ দিন থেকে প্রশাসন কে বলে আসছি অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যাবস্হা নিতে কিন্তু প্রশাসন ভূমিকা রহস্যজনক।
বক্তাদের দাবি, বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের কয়েকজন নেতা এই বালু ব্যবসার সঙ্গে জড়িত এবং থানা-পুলিশকে ‘ম্যানেজ’ করেই বছরের পর বছর বালু উত্তোলন ও বিক্রি করা হচ্ছে। দ্রুত বালু উত্তোলন বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেন তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, ‘পুলিশের টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়। গতকাল বুধবার ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে একজনকে দন্ড দিয়েছে।বিষয়টি গুরত্নসহকারে দেখছি বলে জানান তিনি।’
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স