ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থলীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১২-১১ ১৮:১১:১৮
রাজস্থলীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজস্থলীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
রাজস্থলী (রাঙ্গামাটি)

মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে রাঙ্গামাটির রাজস্থলীতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন—রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ হোসেন, রাজস্থলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপানন্দ দাশ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাজুরুল ইসলাম, প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ নোমান, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা সিথী চাকমা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, “মহান বিজয় দিবস জাতির গর্ব ও আত্মত্যাগের প্রতীক। ১৬ ডিসেম্বরকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন নিশ্চিত করতে সব দপ্তরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
এ সময় বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ