ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের কৃষক হত্যা মামলার পলাতক প্রধান অভিযুক্ত পটুয়াখালীতে র‌্যাব-৮ এর হাতে গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-১২-১১ ১৬:৪৪:০৭
কক্সবাজারের কৃষক হত্যা মামলার পলাতক প্রধান অভিযুক্ত পটুয়াখালীতে র‌্যাব-৮ এর হাতে গ্রেফতার ​কক্সবাজারের কৃষক হত্যা মামলার পলাতক প্রধান অভিযুক্ত পটুয়াখালীতে র‌্যাব-৮ এর হাতে গ্রেফতার
মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি, 

কক্সবাজারের চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলার পলাতক প্রধান অভিযুক্ত আব্দুল করিম (৩৫) অবশেষে র‌্যাব-৮ পটুয়াখালীর হাতে ধরা পড়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযানে জেলার সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানটি নেতৃত্ব দেন র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ।

র‌্যাব-৮ পটুয়াখালী জানায়, ধানক্ষেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে ভিকটিম কৃষকের সঙ্গে অভিযুক্তদের বিরোধ চলছিল। এর জেরে গত ৩০ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় আব্দুল করিমসহ কয়েকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে ভিকটিমের বাড়িতে হামলা চালায়। তারা ভিকটিমকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

 গ্রেফতার হওয়া আব্দুল করিমের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব-৮ আরও জানায়,

র‌্যাব-৮ পটুয়াখালী বলেছে, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ