ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পীরগঞ্জে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা


আপডেট সময় : ২০২৫-১২-১১ ১২:৫৬:০২
​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পীরগঞ্জে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পীরগঞ্জে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি  

রংপুরের পীরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার বিকেল ৪টা ৩৩ মিনিটে উপজেলা বিএনপি কেন্দ্রীয় ঘোষিত  কর্মসূচি অনুযায়ী র‍্যালিটি পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্বর রোড  ফ্লাইওভারের নিচে আলোচনা হয় ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহবায়ক জননেতা সাইফুল ইসলাম।
র‍্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ,
সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাকির হোসেন ]।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনজামান শাহীন  ও বিটু মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
১৫টি ইউনিয়ন থেকে আগত বিএনপি,সকল অঙ্গ সংগঠন ,মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন এ কর্মসূচিতে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ