কর্ণফুলী নদীতে সেতু নির্মাণসহ পার্বত্য উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করবে বিএনপি — এ্যাডভোকেট দীপেন দেওয়ান
আপডেট সময় :
২০২৫-১২-১১ ০০:৪৭:৪২
কর্ণফুলী নদীতে সেতু নির্মাণসহ পার্বত্য উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করবে বিএনপি — এ্যাডভোকেট দীপেন দেওয়ান
মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী (রাঙামাটি)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত “রাষ্ট্রগঠনে ৩১ দফা কর্মসূচি” জনগণের মাঝে তুলে ধরার অংশ হিসেবে রাঙামাটির রাজস্থলী উপজেলায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজস্থলী বাজারের সাপ্তাহিক হাটসহ পুরো উপজেলায় সাধারণ মানুষের মাঝে এই লিফলেট ও পথসভা অনুষ্টিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং রাঙামাটি আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন,
“বিএনপি সরকার গঠন হলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। রাঙামাটির মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করলে পাহাড়ি অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে আমূল পরিবর্তন আসবে।”
তিনি আরও বলেন,
“পার্বত্য চট্টগ্রামের প্রকৃত উন্নয়নের পথে আওয়ামী লীগ সরকার সবচেয়ে বড় বাধা। উন্নয়নের নামে তারা লুটপাট করেছে, আর মানুষ বঞ্চিত হয়েছে অধিকার থেকে। বিএনপি ক্ষমতায় এলে কর্ণফুলী নদীর উপর আধুনিক সেতু নির্মাণসহ পিছিয়ে থাকা এই অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।”
কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
দীপেন দেওয়ানের সহধর্মিণী মিসেস মৈত্রি চাকমা, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, আবদুল মান্নান, বাবুল আলী, নিজাম উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, যুগ্ম সম্পাদক দেব জ্যোতি চাকমা ও সফিকুল ইসলাম চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা জাসাস, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতৃবৃন্দসহ রাজস্থলী উপজেলা বিএনপি অঙ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজস্থলী সদর অনুষ্টান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞো মারমা।
বক্তারা বলেন,
“বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে অন্যায়-দুর্নীতি এবং লুটপাটে রাষ্ট্রের মৌলিক কাঠামো ভেঙে পড়েছে। জনগণের অধিকার ও গণতন্ত্র আজ বিপন্ন। এমন পরিস্থিতিতে তারেক রহমানের ৩১ দফা জনগণের ক্ষমতায়নের নতুন দিকনির্দেশনা।”
লিফলেট বিতরণকে ঘিরে রাজস্থলী বাজার, ইসলামপুর ও বাঙ্গালহালিয়া এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় জনসাধারণ আগ্রহের সঙ্গে ৩১ দফা কর্মসূচি শুনে ও লিফলেট সংগ্রহ করেন।
কর্মসূচি শেষে বাঙ্গালহালিয়া বাজারে পথসভায় ব্যাপক উপস্থিতিতে দীপেন দেওয়ান কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স