হালুয়াঘাট উপজেলায় সরকারি প্রকল্প রাস্তার ‘উদ্বোধন’ করছেন বিএনপির এমপি প্রার্থী এমরান সালেহ্ প্রিন্স
আপডেট সময় :
২০২৫-১২-১১ ০০:৩৭:০৭
হালুয়াঘাট উপজেলায় সরকারি প্রকল্প রাস্তার ‘উদ্বোধন’ করছেন বিএনপির এমপি প্রার্থী এমরান সালেহ্ প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
আনুষ্ঠানিকভাবে উদ্ভোধনী প্যানা করে দলের নেতাকর্মীদের নিয়ে কাজের উদ্বোধন করছেন বিএনপির যুগ্ম মহাসচিব আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) হালুয়াঘাট উপজেলার ৮নং নড়াইল ইউনিয়নের কিসমত নড়াইল কান্দাপাড়া রাস্তার শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী।
ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলায় সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের ‘উদ্বোধন’ করছেন বিএনপির যুগ্ম মহাসচিব আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সরকারি উন্নয়ন প্রকল্পের এমন উদ্বোধন করেছেন। এসব উদ্বোধনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান এর নিকট জানতে চাইলে উনি বলেন কাবিটা প্রকল্প কোন রাজনৈতিক দলের নেতা উদ্ভোধন করতে পারেন না, সরকারী প্রকল্পের উদ্ভোধন কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের উদ্বোধন সাধারণত স্থানীয় সংসদ সদস্য বা তাঁর মনোনীত প্রতিনিধিরা করে থাকেন, কারণ এই প্রকল্পগুলো স্থানীয় পর্যায়ে সংসদ সদস্যদের সুপারিশক্রমে অনুমোদিত ও বাস্তবায়িত হয় তবে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর অধীনে এই কার্যক্রম পরিচালিত হওয়ায়, প্রকল্পের ধরণ ও স্থানীয় নেতৃত্বের উপর নির্ভর করে স্থানীয় জনপ্রতিনিধি যেমন চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসকও এতে সম্পৃক্ত থাকেন, যদিও মূল ক্ষমতা সংসদ সদস্যের হাতে থাকে। এমরান সালেহ প্রিন্স সাহেব নিজ উদ্যোগে কোনো প্রকল্প উদ্বোধন করে থাকলে, সে বিষয়ে তিনি অবগত নয়।
হালুয়াঘাট উপজেলা জামায়াতের সংসদ প্রার্থী মুক্তা বলেন, বিএনপির এমপি প্রার্থী এমরান সালেহ্ প্রিন্স একের পর এক সরকারি অর্থায়নের উন্নয়ন প্রকল্প ও কর্মসূচির উদ্বোধন করে যাচ্ছেন। ভোটের আগে একজন রাজনৈতিক দলের নেতার এ ধরনের কর্মকাণ্ড সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।
এই বিষয়ে জানতে এমরান সালেহ প্রিন্সের মোবাইলে কল দিলে তিনি তা ধরেননি।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স