ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন


আপডেট সময় : ২০২৫-১২-১০ ১৯:২৮:৩০
​ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন ​ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

আশিকুর রহমান শান্ত 
ভোলা জেলা প্রতিনিধি 


‘আমাদের সংগ্রাম আমাদের মর্যাদা আমাদের মুক্তি’ শ্লোগানে এবং জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ভোলায়। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১০টায় ভোলা জেলা প্রেসক্লাবের সামনের বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এই মানববন্ধনের আয়োজন করে।

এ সময় মানববন্ধনে দলিত জনগোষ্ঠীর বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার (বিডিইআর‌এম) ভোলা জেলা সভাপতি চন্দ্র মোহন (ছিডু), বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার (বিডিইআর‌এম) এর কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক ও ভোলা জেলা সাধারন সম্পাদক স্বপন কুমার দে, সহ সাধারন সম্পাদক ভানু লাল ভক্ত, ভোলা সদর উপজেলার বিডিইআরএম সভাপতি রনজিত বেপারী, সাধারন সম্পাদক দিলিপ মাল, ভোলা জেলা হরিজন ঐক্য পরিষদ এর সভাপতি মানিক লাল, সাধারন সম্পাদক শম্ভু লাল হেলা সহ প্রমুখ।

প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে ১/ জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে 'বৈষম্য বিরোধী বিল-২০২২' সংশোধনপূর্বক অবিলম্বে পাশ করতে হবে। ২/ সকল সরকারি বিশ্ববিদ্যালয়ে দলিত শিক্ষার্থীদের জন্য 'ভর্তি কোটা' এবং চাকুরিতে 'চাকুরি কোটা' প্রবর্তন করতে হবে। ৩/ জাতীয় জনশুমারিতে দলিত জনগোষ্ঠীকে পরিচয়ভিত্তিক পৃথকভাবে গণনা এবং স্বীকৃতি দিতে হবে।
৪/ জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে 'সামাজিক নিরাপত্তা কর্মসূচি'র আওতায় বরাদ্দ বাড়াতে হবে। ৫/ সকল মহানগরী ও পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মীদের জন্য পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা করতে হবে এবং খাসজমি বরাদ্দের মাধ্যমে গ্রামীণ দলিতদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবে। ৬/ পরিচ্ছন্নতাকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি এবং পেশাগত স্বাস্থ্যঝুঁকি নিরসনে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর সরবরাহ নিশ্চিত করতে হবে। ৭/ জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। ৮/ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও আর্থিক অনুদান প্রদানের মাধ্যমে দলিত বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। মানববন্ধনে বক্তারা এই ৮ দফা বাস্তবায়নের দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ