ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ির এনসি মিডিয়া সেল'র সেক্রেটারি জাহাঙ্গীর আলম কাজল এশিয়া টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগপ্রাপ্ত


আপডেট সময় : ২০২৫-১২-১০ ০০:১০:০১
নাইক্ষ্যংছড়ির এনসি মিডিয়া সেল'র সেক্রেটারি জাহাঙ্গীর আলম কাজল এশিয়া টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগপ্রাপ্ত নাইক্ষ্যংছড়ির এনসি মিডিয়া সেল'র সেক্রেটারি জাহাঙ্গীর আলম কাজল এশিয়া টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগপ্রাপ্ত
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য সচিব ও এনসি মিডিয়া সেল'র সেক্রেটারি, একই সঙ্গে দৈনিক যুগান্তরের নির্ভরযোগ্য প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজল দেশের খ্যাতনামা স্যাটেলাইট চ্যানেল এশিয়া টিভি’র স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

তিনি ৯ ডিসেম্বর ২০২৫, শনিবার আনুষ্ঠানিকভাবে এ নিয়োগপ্রাপ্ত হন।

দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে অনুসন্ধানী সাংবাদিকতা, সঠিক তথ্য উপস্থাপন ও পেশাদারিত্বের মাধ্যমে কাজল নাইক্ষ্যংছড়ির সংবাদ অঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। তাঁর সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীল কাজের স্বীকৃতি হিসেবেই জাতীয় পর্যায়ের এই নিয়োগ বাস্তবায়িত হয়েছে বলে মনে করছেন সহকর্মী সাংবাদিকরা।

জাহাঙ্গীর আলম কাজলের যুক্ত হওয়ায় এশিয়া টিভির কক্সবাজার–বান্দরবান অঞ্চলের সংবাদ সংগ্রহ ও রিপোর্টিং আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম অঙ্গন।

নিয়োগের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহল থেকে সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী এবং স্থানীয় নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানাচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ