ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই নেতার মৃত্যুতে বরিশাল-২ আসনের সাবেক এমপি মনি'র গভীর শোক


আপডেট সময় : ২০২৫-১২-০৯ ২১:৪৪:১৯
দুই নেতার মৃত্যুতে বরিশাল-২ আসনের সাবেক এমপি মনি'র গভীর শোক দুই নেতার মৃত্যুতে বরিশাল-২ আসনের সাবেক এমপি মনি'র গভীর শোক
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:


বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মোল্লা ও বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবুর মৃত্যুতে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম মনি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে এক শোক বার্তায় তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নিবেদিত প্রাণ এ দুই নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ,তাদের রুহের মাগফেরাত কামনা  এবং


শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রসঙ্গত, গত শনিবার (৬ ডিসেম্বর) সকালে বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবু ও মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মোল্লা ইন্তেকাল করেন। ###

রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখঃ০৯-১২-২০২৫ইং


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ