ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​বিশিষ্ট সমাজ সেবক আবু রায়হানের উদ্যোগে আড়ানীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১২-০৯ ১৯:১৫:০৯
​বিশিষ্ট সমাজ সেবক আবু রায়হানের উদ্যোগে আড়ানীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ​বিশিষ্ট সমাজ সেবক আবু রায়হানের উদ্যোগে আড়ানীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকাল ৪ টার সময় ইউনিয়নের বেড়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

স্থানীয় বিএনপির একনিষ্ঠ কর্মী ও বিশিষ্ট সমাজ সেবক আবু রায়হান আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কালাম হোসেন।
আড়ানী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম এবং সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও ৯ নং ওয়ার্ড সদস্য কুদরত আলী সঞ্চালিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি সাজদার রহমান, আড়ানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, আড়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দীন, বাঘা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ সরকার, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রায়হান আলী, যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবু সরদার, শাহ্আলম, রবিন, জাকির, ইসাহক সহ আড়ানী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

বক্তারা রাজশাহী -৬ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী  আবু সাঈদ চাঁদকে ভোট দিয়ে সবাইকে ধানের শীষের সাথে থাকার জন্য আহ্বান জানান। 

উক্ত দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়৷ দোয়া পরিচালনা করেন, 
হাফেজ মাওলানা মুফতি শাখাওয়াত হোসেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ