ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে কবি আবুল কালাম আজাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালন


আপডেট সময় : ২০২৫-১২-০৮ ১৭:২৯:৫৪
কালকিনিতে কবি আবুল কালাম আজাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালন কালকিনিতে কবি আবুল কালাম আজাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালন
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিভাগে দুইবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে পুরস্কৃত হওয়া, কালকিনির আন্ডারচর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সুনীল শিল্পী গোষ্ঠী বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বহু গ্রন্থের প্রখ্যাত লেখক কবি আবুল কালাম আজাদ–এর প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা মিনি অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ সুনীল শিল্পী গোষ্ঠী–এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া–মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদের সঞ্চালনায় বিভিন্ন গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফজলুল হক বেপারী,
মাহাবুব হোসেন মুন্সি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা কবি আবুল কালাম আজাদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবায় অবদানের কথা তুলে ধরে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া–মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ