ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ট্রাকের ধাক্কায় ট্রলি চালক নিহত


আপডেট সময় : ২০২৫-১২-০৮ ১৫:০৭:৩৬
কেন্দুয়ায় ট্রাকের ধাক্কায় ট্রলি  চালক নিহত কেন্দুয়ায় ট্রাকের ধাক্কায় ট্রলি চালক নিহত
নেত্রকোনা প্রতিনিধিঃ

কেন্দুয়া উপজেলায় আনোয়ার কোম্পানির সিমেন্টের ট্রাকের ধাক্কায় ছোটন মিয়া (৩৫) নামে এক ইঞ্জিনচালিত হ্যান্ড ট্রলি চালকের মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকালের দিকে কেন্দুয়া- আঠারবাড়ি সড়কের গন্ডা ইউনিয়নের কালিয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছোটন মিয়া রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামের মৃত ফসর আলী ছেলে।

সূত্রে জানা যায়, ছোটন মিয়া সাহিদপুর এলাকা থেকে ধানের খেড় বোঝাই (গোখাদ্য) হ্যান্ড ট্রলি নিয়ে আঠারোবাড়ি যাচ্ছিলেন। পথে কালিয়ান এলাকায় পৌঁছালে আনোয়ার সিমেন্ট কোম্পানির একটি ডিস্ট্রিক ট্রাক পেছন দিক থেকে তার ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ছোটন ট্রলি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় তার বুকে ও হাতে মারাত্মক আঘাতে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক চালক হোসেন আলী ও হেলপার ইসমাঈলকে আটক করা হয়েছে। ট্রাকটিও জব্দ করেছে পুলিশ। গাড়ি নং- ঢাকা মেট্রো-উ ১৪-২৪৭০। 

এঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছ। 

এঘটনায় কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মিহির দাস বলেন, ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ