ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়া উপজেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা


আপডেট সময় : ২০২৫-১২-০৭ ২০:৪৫:৩৯
কেন্দুয়া উপজেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কেন্দুয়া উপজেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোণার কেন্দুয়া  উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধারা পাকবাহিনীকে পরাজিত করে কেন্দুয়াকে  হানাদার মুক্ত ঘোষণা করেন।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও সন্তান কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নানা কর্মসূচি পালন করা হয়।


কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি নুরুল হক ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল ইসলাম।


উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব আলী হাসান (অলি) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল- ইসলাম, উপজেলা জমিয়তে উলামায়ের সাধারন সম্পাদক হারুন অর রশিদ ফারুকী,ডেপুটি কমান্ডার আব্দুল কদ্দুছ লাল চান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রহমান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন আহমেদ খোকন,পৌর বিএনপির সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান,কেন্দুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল হাই সেলিম,সাংবাদিক রাখাল বিশ্বাস,শিক্ষক শহিদুল ইসলাম ভুঞা, মোখলেছুর রহমান বাঙ্গালী,মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল বকুল ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহবায়ক কবিরুল ইসলাম কবির, মুক্তিযোদ্ধা সন্তান শাহাদাৎ হোসেন শুভ্র,আব্দুল জব্বার জানু,আশরাফুল আলম শাহীন,সাংবাদিক লিলি আক্তার,সাংবাদিক সালাহ উদ্দীন সালাম,সাংবাদিক মজিবুর রহমান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ