ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ী রবিউলকে গ্রেফতার করেছে র‌্যাব।


আপডেট সময় : ২০২৫-১২-০৫ ১৭:৩০:২০
​বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ী রবিউলকে গ্রেফতার করেছে র‌্যাব। ​বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ী রবিউলকে গ্রেফতার করেছে র‌্যাব।
নিজস্ব প্রতিবেদক 

ডিএমপি ঢাকার গুলশান থানা এলাকা হতে ৫৪০ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ রবিউল  ইসলাম (২১)' কে গ্রেফতার করেছে র‌্যাব-১।


র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে মাদকদ্রব্য সহ সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকাসক্তরা ইয়াবার বিকল্প হিসেবে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করছে। ফলে সুযোগ সন্ধানি মাদক ব্যবসায়ীরা অভিনব কায়দায় মাদকের বিস্তার ঘটানোর চেষ্টা করছে যার  মাধ্যমে কিশোর গ্যাং এবং ছিনতাইকারীদের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 


মাদকবিরোধী এ সকল অভিযানের ধারাবাহিকতায় অদ্য ০৫ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ সকাল ০৮৩০ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার গুলশান থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ বিদেশী মদ নিয়ে গুলশান-১ হইতে বনানী  এলাকার দিকে যাচ্ছে।

 উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ডিএমপি ঢাকার গুলশান  থানাধীন বাসা নং- ২১/বি, রোড নং-০৮ এর সামনে পাকা রাস্তার উপর পৌঁছাইলে কতিপয় ব্যক্তি ০১টি পিকআপ ভ্যান রেখে পালিয়ে যাওয়ার সময় র‌্যাবের আভিযানিক টিমের সহায়তায় মোঃ রবিউল ইসলাম (২১), পিতা- মোঃ ফারুক হোসেন, গ্রাম-ভিটি, থানা- রানীনগর  জেলা-নওগাঁ,  এ/পি- মধ্য বাড্ডা, বাড্ডা ডিএমপি, ঢাকা’কে ৫৪০ বোতল (৪৬৮ লিটার) বিদেশী মদ ও পিকআপসহ গ্রেফতার করা হয়।


উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ