ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন


আপডেট সময় : ২০২৫-১২-০৫ ১১:২৬:৩৫
যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন
এস এম মামুন, যশোর 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। দলীয় নীতিনির্ধারকরা তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তা বিবেচনায় চূড়ান্তভাবে তাঁকে মনোনীত করেছেন।

মনোনয়ন পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অভিনন্দন জানাতে দলীয় কার্যালয়ে  ভিড় করতে থাকেন। এ সময় অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বলেন, “দল আমাকে যে বিশ্বাস নিয়ে দায়িত্ব দিয়েছে, আমি সর্বশক্তি দিয়ে তা রক্ষা করবো। মণিরামপুরবাসীর অধিকার ও উন্নয়নের জন্য কাজ করাই আমার প্রধান অঙ্গীকার।”

মনোনয়ন অনুমোদনের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন— মনোনয়ন উপলক্ষে কোনো প্রকার আনন্দ মিছিল বা উচ্ছ্বাসমূলক কর্মসূচি থেকে বিরত থাকতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও প্রার্থনা অব্যাহত রাখাই হবে সবচেয়ে বড় দায়িত্ব ও কর্তব্য। এজন্য তিনি সকলকে শান্তিপূর্ণভাবে দোয়া মাহফিলে অংশ নেওয়ার অনুরোধ জানান।

দলীয় শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনমুখী পরিস্থিতিতে সতর্কতা ও সংযম প্রদর্শনের আহ্বানও জানান অ্যাডভোকেট ইকবাল হোসেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ