ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই, ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি


আপডেট সময় : ২০২৫-১২-০৫ ১০:৫৬:০৩
ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই, ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই, ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাইঘর গ্রামের মধ্যপাড়ার শহিদ পুলিশের বাড়িতে হঠাৎ আগুন দেখা দিলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। আগুনে গোয়ালঘরে থাকা ৬টি গরুর মধ্যে ৩টি গরু ও ১টি ছাগল পুড়ে মারা যায়। এছাড়া ঘরের ভেতরের বিভিন্ন মূল্যবান মালামালসহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বলেন, রাত ৩টার দিকে শর্টসার্কিট থেকে আগুন লাগে। আমরা খবর পেয়ে দৌড়ে যাই, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কিছুই রক্ষা করা যায়নি। এলাকার লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে ঘটনাটি জানার পর ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান জানান, আমি ঘটনাটি শুনেছি। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো হবে এবং সরকারি সহায়তা দেওয়া হবে।অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতির ফলে পরিবারটি এখন চরম বিপর্যস্ত অবস্থায় রয়েছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ