ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানীনগরে মটর সাইকেলসহ সহ দুইজন আট


আপডেট সময় : ২০২৫-১২-০৩ ১১:৪৯:৪৪
ওসমানীনগরে মটর সাইকেলসহ সহ দুইজন আট ওসমানীনগরে মটর সাইকেলসহ সহ দুইজন আট
সাইদুল ইসলাম বালাগঞ্জ সিলেট প্রতিনিধি :: 

সিলেটের ওসমাননীগরে চোর সন্দেহে মটর সাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল সোমাবার উপজেলার তাজপুর ইউনিয়নের হস্তিদুর গ্রামের শাহ আব্দুল হান্নানের বাড়ি থেকে এদের আটক করা হয়।

আটককৃ তাজুল ইসলাম (৪১) জালালাবাদ থানার আটকরাই ইউনিয়নের ফকিরেরগাও গ্রামের মজমিল আলীর পুত্র বলে জানায়। অপর আটক সোহেল মিয়া (৪২)। বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনয়িনের নসিয়ারপুর গ্রামের।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায, রবিবার দিবাগত রাত ৩টার দিকে তাজুল নামে এক যুবক মেটর সাইকেল (হবিগঞ্জ-ল-১১-১২১৬) নিয়ে আব্দুল হান্নানের বাড়ির সামনে ঘোরাফেরা করছিল। এসময় সাইকেলের শব্দ পেয়ে আব্দুল হান্নান ঘর থেকে বেরিয়ে তাকে দেখে ও তার কথাবার্তায় সন্দেহ হলে আটক করে লোকজনকে খবর দেন।

আটক তাজুল জনায়, বোয়ালজুর ইউনিয়নের নসিরপুর গ্রামের রিেেপনর কাছে সে টাকা পায়। সে টাকা দিয়ে মটর সাইকেল তার কাছে দিয়ে যাবে।

রিপন হচ্ছে একজন আন্ত:জেলা ডাকাত সদস্য। এতে স্থানীয় লোকজনের আরো সন্দেহ হয়। সকালে ডাকাত রিপন তার ভাই সুহেলকে পাঠায় আটক তাজুল ও সাইকেল ছাড়িয়ে নিতে। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তাকেও আটক করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের জিঞ্জাসাবাদ করে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

নাম প্রকাশে অনচ্ছুিক একাধিক ব্যক্তি জানান, হস্তিদুর গ্রামের এক পরিবারের একাধিক ব্যক্তি যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন। তারা ঐ বাড়িতে ডাকাতির চেষ্টা করছিল। কারণ তাজুল যার নাম বলছে সেই রিপন একজন বিখ্যাত ডাকাত। ভুল ক্রমে আব্দুল হান্নানের বাড়ির সামনে অবস্থান নেয়ায় সে আটকা পড়ে।

এব্যাপারে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোনায়েম মিয়া আটকের সত্যতা স্বীকার করে বলেন, আককৃতদের জিঞ্জাবাদ চলছে। এব্যাপারে পরে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ