ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে যুবদলের নেতার বিরুদ্ধে মানববন্ধ অনুষ্ঠিত।


আপডেট সময় : ২০২৫-১২-০২ ১৮:১৪:৩৫
ফুলবাড়ীতে যুবদলের নেতার বিরুদ্ধে মানববন্ধ অনুষ্ঠিত। ফুলবাড়ীতে যুবদলের নেতার বিরুদ্ধে মানববন্ধ অনুষ্ঠিত।
মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে


দিনাজপুরের ফুলবাড়ীতে স্থানীয় যুবদলের নেতা কর্র্তৃক জোর পূর্বক কবরস্থান ও ঈদগাহ মাঠের জায়গা দখল ও মাটি উত্তোলনসহ গ্রামবাসীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
 
গতকাল (২ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের ডাঙ্গাপড়া এলাকায় মানববন্ধন করেন কবরস্থান ও মসজিদ কমিটির লোকজনসহ স্থানীয় এলাকাবাসী।

মাবনবন্ধনে ঈদগাহ কমিটির সেক্রেটারী রকিনুর জামান রনি অভিযোগ করে বলেন, স্থানীয়  যুবদলের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক রাতের আধারে ঈদগাহর মাটি কেটে নিয়ে যাচ্ছে এসব প্রতিবাদ ও  বাঁধা দিলে তার লোকজন এসে স্থানীয়দের মারধর করে চলে যায়। স্থানীয়দের সন্ত্রাসীয় কায়দায় অর্তকিত হামলা ও আহত করায় আমরা মানববন্ধনের মাধ্যমে যুবদল নেতা শিবলী সাদিকের বিচার ও  বিএনপি থেকে তার বহিস্কার দাবি জানাচ্ছি। এমন কথা বলেন স্থানীয় এলাকার একাধিক নারী  ও পুরুষেরা। ঘন্টাব্যপি এই মানববন্ধনের স্থানীয় এলাকার প্রায় ৩ শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
 
মো.হারুন-উর-রশীদ
দিনাজপুর,ফুলবাড়ী প্রতিনিধি


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ