ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে চালকের মরদেহ উদ্ধার


আপডেট সময় : ২০২৫-১২-০২ ১২:৪১:৪৩
বোয়ালখালীতে চালকের মরদেহ উদ্ধার বোয়ালখালীতে চালকের মরদেহ উদ্ধার
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ ঘর থেকে ফরহাদ হোসেন রাজু (৩০) নামের এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে এ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ফরহাদ হোসেন রাজু ৮নং  শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের মুছার বাপের বাড়ির মো.হারুনুর রশীদের ছেলে। রাজু এক সন্তানের জনক। সে বিভিন্ন এনজিও সংস্থায় ঋণগ্রস্ত ছিলেন। মোবাইলে জুয়া খেলতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

তার ছোট ভাই মো.রাহুল জানান, গতকাল ০১ ডিসেম্বর সোমবার দিবাগত রাত ১২টার পর নিজ ঘরের সিলিংয়ের সাথে গলায় ফাঁস দিয়েছে। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে নিচে নামিয়ে ফেলে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ