ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল


আপডেট সময় : ২০২৫-১২-০১ ২২:৫৯:৪০
বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে রাজশাহীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার


বাদ আসর মহানগর দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তাঁর ত্যাগের কথা স্মরণ করেন। পরে দেশনেত্রীর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। 
এ সময় ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ