ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে খালেদা জিয়ার দোয়ায় এক মঞ্চে বিএনপি-জামায়াতে-ইসলামী ও শাসনতন্ত্র আন্দোলন


আপডেট সময় : ২০২৫-১২-০১ ১৮:৫২:৫৫
কাউখালীতে খালেদা জিয়ার দোয়ায় এক মঞ্চে বিএনপি-জামায়াতে-ইসলামী ও শাসনতন্ত্র আন্দোলন কাউখালীতে খালেদা জিয়ার দোয়ায় এক মঞ্চে বিএনপি-জামায়াতে-ইসলামী ও শাসনতন্ত্র আন্দোলন
কাউখালী প্রতিবেদক।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন,বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় কাউখালী উপজেলা পুরাতন ঈদগা মাঠে সোমবার  (১ডিসেম্বর) আসরের নামাজে বাদ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এক মঞ্চে বিএনপি জামায়াতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও আলেম-ওলামারা।


কাউখালী উপজেলা বিএনপি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন,  পিরোজপুর-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন, বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপি'র সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, কাউখালী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারী অধ্যাপক হুমায়ুন কবির, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা মাওলানা ওমর ফারুক, কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, হাফেজ সোলেমান। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, নাঙ্গুলী দরবার শরিফের পীর অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন।

দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম জিয়া সকল দলের মুরুব্বি, তিনি বাংলাদেশের এক মাত্র রাজনৈতিক অভিভাবক। এই দূর সময় তার বেঁচে থাকা একান্ত প্রয়োজন ।তাই আল্লাহর কাছে ফরিয়াদ আল্লাহ তার নেক হায়াত বাড়িয়ে দিন।
দোয়া অনুষ্ঠানে দল-মত নির্বিশেষে  বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।V

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ