ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎গোবিন্দপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল ‎


আপডেট সময় : ২০২৫-১২-০১ ১৭:৪৪:১৩
‎গোবিন্দপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল ‎ ‎গোবিন্দপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল ‎
‎মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৩নং গোবিন্দপুর ইউনিয়নে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও এ সময় গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ডের প্রয়াত সভাপতি আ. জলিল মেম্বার ও ৪নং ওয়ার্ডের প্রয়াত সাধারণ সম্পাদক ফারুক মৌলানার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার সন্ধ্যায় গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি  মোঃ শফিকুল ইসলাম ভুঁইয়া হিমেল। 

‎দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট এ কে এম মুঞ্জরুল ইসলাম জুয়েল,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. ফরিদ আহমেদ, হোসেনপুর উপজেলা নবীনদলের আহবায়ক মো.সাইফুল ইসলাম, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জিয়া উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, বিএনপি নেতা মোঃ আজহারুল ইসলাম স্বপন,গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক হোসেন মেম্বার, হোসেনপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রিকসন খান নাঈম, গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শরিফ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস উদ্দিন মাহিম, গোবিন্দপুর ইউনিয়ন নবীনদলের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন, গোবিন্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ টিপু মিয়া এবং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ। এছাড়া ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি–সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু, দলের ঐক্য এবং দেশের উন্নতি–সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ