ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুলাদীতে এনসিপি নেতার ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে দেওয়ার অভিযোগ


আপডেট সময় : ২০২৫-১১-২৯ ১৯:৩২:২৭
মুলাদীতে এনসিপি নেতার ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে দেওয়ার অভিযোগ মুলাদীতে এনসিপি নেতার ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে দেওয়ার অভিযোগ
মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের মুলাদীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী এক নেতার ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার ও গতকাল শনিবার উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এবং বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলা হয়। এঘটনায় বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী গাজীপুর জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. তানজিল আলম শনিবার বিকেল সাড়ে ৪টায় মুলাদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এসময় উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মো. রাকিব হাসান, মিনহাজ সরদার, তারেক হাওলাদার ও আজমির সরদার উপস্থিত ছিলেন।

 
সংবাদ সম্মেলনে মো. তানজিল আলম বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের লক্ষ্যে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়ন চাইছেন তিনি। এজন্য তিনি মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। এছাড়া অনেক জায়গায় ব্যানার ফেস্টুন লাগিয়েছেন। গত শুক্রবার বিকেলে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় বেশ কয়েকটি ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে কমপক্ষে ১০টি ফেস্টুন গাছ থেকে নামিয়ে ফেলে দেওয়া হয়। একটি দলের নেতাকর্মী যারা নিজেদের বড় রাজনৈতিক দল মনে করে এবং নিজেদের ক্ষমতার মসনদে কল্পনা করছেন তারাই ব্যানার ফেস্টুন ছিড়ে কিংবা ফেলে দিয়ে এনসিপির প্রচার-প্রচারণায় বাঁধা সৃষ্টি করে থাকতে পারেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ