ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীর ইউএনও রহমত উল্লাহর পদোন্নতি ও বদলি সাংবাদিকদের বিদায়ী শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১১-২৯ ১৯:০২:১৫
বোয়ালখালীর ইউএনও রহমত উল্লাহর পদোন্নতি ও বদলি সাংবাদিকদের বিদায়ী শুভেচ্ছা বোয়ালখালীর ইউএনও রহমত উল্লাহর পদোন্নতি ও বদলি সাংবাদিকদের বিদায়ী শুভেচ্ছা

এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি আনয়নকারী চৌকস এবং জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পাওয়ার পর তাকে কক্সবাজার জেলা প্রশাসনে বদলি করা হয়েছে।


বদলিজনিত কারণে বোয়ালখালী ত্যাগ করার প্রাক্কালে তিনি বোয়ালখালী প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। গতকাল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য বাংলা টিভির প্রতিনিধি শাহ আলম বাবলু, নাগরিক টিভির সিনিয়র রিপোর্টার, বোযালখালী প্রেসক্লাবের সদস্য তৌহিদুর রহমান, সদস্য সাহেদ হোসেন ছোটন, সদস্য এম,আর তৌহিদ, সদস্য এম মনির চৌধুরী রানা।

এ সময় ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বোয়ালখালীতে তার কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “বোয়ালখালীর মানুষ অত্যন্ত আন্তরিক। প্রশাসনিক দায়িত্ব পালনকালে আমি সর্বদা চেষ্টা করেছি সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে। বোয়ালখালীর উন্নয়নে কাজ করতে পারা আমার জন্য আনন্দের ছিল। এই সময়কালে বোয়ালখালী প্রেস ক্লাবের সাংবাদিকরা আমাকে যে সহযোগিতা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।


সৌজন্য সাক্ষাতে বোয়ালখালী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ একজন দক্ষ ও মানবিক কর্মকর্তা হিসেবে বোয়ালখালীবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার সময়ে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নাগরিক সেবা প্রদানে তিনি যে নিষ্ঠার পরিচয় দিয়েছেন তা প্রশংসনীয়।প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতারা তার পদোন্নতিতে অভিনন্দন জানান এবং নতুন কর্মস্থল কক্সবাজারে তার উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন। এ সময় প্রেস ক্লাবের সভাপতি,সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, মোহাম্মদ রহমত উল্লাহ বোয়ালখালী উপজেলায় যোগদানের পর থেকে তার সততা, সচ্ছতা, কর্মদক্ষতা, জবাবহদিতা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার কারণে সর্বমহলে প্রশংসিত ছিলেন। সরকার তাকে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি দিয়ে কক্সবাজারে নতুন দায়িত্ব অর্পণ করেছে।


 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ