ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গান-কবিতা-কথায় প্রতিবাদ : ধর্ম সুরক্ষা আইন করুন, যার তার হাতে বিচার চলবে না


আপডেট সময় : ২০২৫-১১-২৯ ১৮:৫৩:১০
গান-কবিতা-কথায় প্রতিবাদ : ধর্ম সুরক্ষা আইন করুন, যার তার হাতে বিচার চলবে না গান-কবিতা-কথায় প্রতিবাদ : ধর্ম সুরক্ষা আইন করুন, যার তার হাতে বিচার চলবে না
গান-কবিতা-কথায় প্রতিবাদ
---------------------------------
ধর্ম সুরক্ষা আইন করুন, যার তার হাতে বিচার চলবে না

ধর্ম অবমাননা ও শিল্পীদের উপর হামলা বন্ধের দাবিতে গান-কবিতা-কথায় প্রতিবাদ শীর্ষক সাউন্ডবাংলা-পল্টনাড্ডা ২১৫ তে অতিথিবৃন্দ বলেছেন- ধর্ম সুরক্ষা আইন করুন, যার তার হাতে বিচার চলবে না। আমরা ধর্ম অবমাননাও চাই না, কেউ অপরাধ করলে তার বিচার পুলিশ-প্রশাসন ব্যতিত তৃতীয় কোনো বিশেষ গোষ্ঠির হাতেও চাই না। আমরা চাই- সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে যে যার মত শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চা করবে।

জাতীয় সাংস্কৃতিকধারার ব্যবস্থাপনায় বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে আড্ডাজন ছিলেন প্রভাষক-কবি রিপন শান। গান-কবিতা-ছড়াসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন কথাশিল্পী শান্তা ফারজানা, সাংবাদিক ও লেখক আরিফ রহমান, ছড়াকার মোহাম্মদ শামীম মিয়া, কবি বিমলেন্দু বিশ^াস প্রমুখ। আয়োজনে সাউন্ডবাংলা-পল্টনাড্ডা-২০১৪ তম আসরের বিজয়ী লেখকদের হাতে উপস্থিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে নগদ টাকা ও বই উপহার হিসেবে তুলে দেন দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক কলামিস্ট মোমিন মেহেদী।

এসময় উপস্থিত সাহিত্যিক-কবি-শিল্পীবৃন্দ বলেন, কোনো ধর্মানুভূতিতে আঘাত যেন না আসে, সেই বিষয়টিকে মনে রেখে অনতিবিলম্বে ‘ধর্ম সুরক্ষা আইন’ করুন এবং বাংলাদেশকে ভাতৃত্ববন্ধনে আবদ্ধ রাখতে উদ্যেগ গ্রহণ করুন।
---------------------------------------------  
বার্তা প্রেরক
----------------------------------------------

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ