ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বদরগঞ্জে সাংবাদিক মনির শাহ নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


আপডেট সময় : ২০২৫-১১-২৯ ১৮:৪৪:১২
বদরগঞ্জে সাংবাদিক মনির শাহ নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বদরগঞ্জে সাংবাদিক মনির শাহ নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 

রংপুরের বদরগঞ্জে সাংবাদিক মনির  শাহ এর নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও ভুতোপূর্ব বদরগঞ্জ থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সাংবাদিক সমাজ।

শনিবার দুপুরে বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক আমাদের সময় পত্রিকার বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি বিপ্লব সরকার, দৈনিক যুগান্তরের মোস্তাফিজার রহমান, দৈনিক আমার দেশ সালাম বিশ্বাস,  দৈনিক প্রথম খবর আফতাবুজ্জামান তাজ, দৈনিক দাবানল সোহেল রানা, ভুক্তভোগী পরিবারের সদস্যা আরজুমান বেগম ও সিনিয়র সাংবাদিক আবুজার গিফারী মন্টু প্রমুখ। 

বক্তারা অবিলম্বে সাংবাদিক মনির শাহ এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা সহ বদরগঞ্জ থানার ভূতোপূর্ব ওসি একেএম আতিকুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। 

২৯/১১/২৫

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ