ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে সুলতানার স্বপ্ন উপন্যাস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়


আপডেট সময় : ২০২৫-১১-২৭ ২২:০৮:০৬
কাউখালীতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে সুলতানার স্বপ্ন উপন্যাস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় কাউখালীতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে সুলতানার স্বপ্ন উপন্যাস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়
কাউখালী প্রতিনিধি। 

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর বারোটায় কাউখালী মহিলা ডিগ্রী কলেজের শতাধিক শিক্ষার্থীদের নিয়ে কলেজের শ্রেণিকক্ষে বেগম রোকেয়া দিবস উপলক্ষে সুলতানার স্বপ্ন উপন্যাস নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দার সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অলক কর্মকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী মহিলা ডিগ্রী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাহিদা হক। এ সময় আরো বক্তব্য রাখেন, সাবেক সভাপতি জাহানুর বেগম, সহ-সভাপতি জাহানারা হাবিব, মাহফুজা মিলি, শামীমা আক্তার, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মিথি, অঙ্কিতা কর্মকার। 

বার্তা প্রেরক,
রিয়াদ মাহমুদ সিকদার।
কাউখালী, পিরোজপুর।
তারিখ,২৭/১১/২০২৫।



নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ