ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে খেজুরের রস ছাড়াই ভেজাল গুড় কারখানা, মালিককে জরিমানা


আপডেট সময় : ২০২৫-১১-২৭ ১৪:৩২:২১
রাজশাহীতে খেজুরের রস ছাড়াই ভেজাল গুড় কারখানা, মালিককে জরিমানা রাজশাহীতে খেজুরের রস ছাড়াই ভেজাল গুড় কারখানা, মালিককে জরিমানা
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় খেজুরের রস ছাড়াই চিনি, রং, চুন ও হাইড্রোজ মিশিয়ে ভেজাল গুড় তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-৫ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৬ নভেম্বর) সকালে আড়ানি শাহাপুর এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, কারখানায় খেজুরের রসের কোনো ব্যবহার নেই। শুধু চিনি ও বিভিন্ন ক্ষতিকর উপাদান মিশিয়ে খেজুর ও আখের গুড় হিসেবে বাজারজাত করা হচ্ছিল। কারখানার মালিক মোছা. লাকি সাংবাদিকদের বলেন, তিনি রস ব্যবহার করেন না—এটি ‘চিনি গুড়’। গোপালপুর, লালপুরসহ বিভিন্ন মোকামে এসব গুড় সরবরাহ করা হয়। অভিযানের খবর পেয়ে তার স্বামী পালিয়ে যান বলে জানান তিনি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ইবরাহিম হোসেন জানান, গোপন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এখানে গুড়ে চিনির পরিমাণ বেশি পাওয়া গেছে, আর খেজুরের রসের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ভেজাল প্রমাণিত হওয়ায় কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, ভোক্তা সচেতনতা বাড়ানো ও ভেজাল প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মুস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে ভেজাল গুড় তৈরির তথ্য পাওয়া যাচ্ছিল। এসব গুড় ক্ষতিকর কেমিকেল মিশিয়ে বাজারজাত করে মানুষের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ানো হচ্ছিল। ভেজাল প্রতিরোধে র‌্যাবের তৎপরতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ