ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হোসেনপুরে- নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা


আপডেট সময় : ২০২৫-১১-২৭ ১৪:২৭:৩৩
হোসেনপুরে- নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা হোসেনপুরে- নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা হোসেনপুর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে-বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে-উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে: মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, উপজেলা বিএনপির আহবায়ক মো. জহিরুল ইসলাম মবিন,বীর মুক্তিযোদ্ধা খন্দকার হারুন অর রশীদ, উপজেলা জামাতের আমীর মো. আমিনুল হক, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি: মাওলানা আবুল কালাম ফারুকী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি: মাওলানা কারিমুল্লাহ। হোসেনপুর উপজেলা মূলধারা সাংবাদিক ঐক্য ফোরামের সমন্বয়ক ও দিনকাল পত্রিকার প্রতিনিধ: মো. রফিকুল ইসলাম লেখক ও কলামিস্ট এস.এম মিজানুর রহমান মামুন, হোসেনপুর এনসিপি প্রধান সমন্বয়কারী মো. জাকির হোসেন, জুলাই যোদ্ধা মোস্তাক আহমেদ রাব্বী প্রমুখ। এ সময় সাংবাদিকদের দাবীর প্রেক্ষিতে নিরাপত্তাসহ স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে সহায়তা করার আশ্বাস দেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা ও হোসেনপুর উপজেলার মূলধারা সাংবাদিক ঐক্য ফোরামের সকল সাংবাদিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তৌহিদুল ইসলাম সরকার তারিখ:২৬/১১/২০২৫ইং


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ