ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাউলদের উপরে হামলা এটি নেককার জনক ঘটনা -মির্জা ফখরুল


আপডেট সময় : ২০২৫-১১-২৬ ১৯:৫৩:০০
বাউলদের উপরে হামলা এটি নেককার জনক ঘটনা -মির্জা ফখরুল বাউলদের উপরে হামলা এটি নেককার জনক ঘটনা -মির্জা ফখরুল

রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ 
বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি মনে করি বাউলদের উপরে হামলা এটি নেককার জনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটি বাংলাদেশের আবহমানের যে সংস্কৃতি গ্রামীন বাংলার সংস্কৃতি আমাদের বাউলরা মাঠে-ঘাটে প্রান্তে গান গেয়ে বেড়ায়। তাদের উপরে হামলা এটি একটি উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। এটা ঠিক নয়। এ ধরনের হিংসা প্রতিহিংসার পথ বেছে নেওয়া। কারো জন্য সমচীন নয়। আমরা অবশ্যই এটা সুস্থ তদন্ত দাবি করছি। 


ঢাকা শহরে অনেক বস্তি আছে। তার মধ্যে কড়াইল সবচেয়ে বড় বস্তি। এখানে কয়েক হাজার মানুষ বসবাস করে। দরিদ্র এবং নিঃস্ব মানুষ। দরিদ্র মানুষগুলোর জন্য চরম আঘাত। সরকারের কাছে দাবি করছি সরকার জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে যদি কোন ব্যক্তি দায়ী হয়ে থাকে তাকে আইনের আওতায় নিয়ে আশার দাবি জানাচ্ছি। 


যারা বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বে থাকে বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি কারখানা এগুলোতে তাদের কিছুটা গাফিলতি এবং অগ্নি নির্বাপনী ব্যবস্থা না থাকা এবং আইন না মেনে চলা। সবকিছু মিলিয়েই এই অগ্নিকান্ড গুলো ঘটে। সত্যিকার অর্থে আইনের প্রয়োগ হলে এবং যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে তাহলে এগুলো এবাউট করা সহজ হবে। আজ (২৬ নভেম্বর) বুধবার বিকেলে জেলা বিএনপি'র নতুন কার্যালয উদ্বোধন নতুনকালে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। 


এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এর আগে জুলাই অভ্যুত্থানের সময় ৪ আগস্টে বিএনপি কার্যালয়টি পুড়িয়ে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। 


 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ