ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহে র‌্যালি, আলোচনা ও প্রদর্শনী


আপডেট সময় : ২০২৫-১১-২৬ ১৯:৩৩:৫৬
কালীগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহে র‌্যালি, আলোচনা ও প্রদর্শনী কালীগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহে র‌্যালি, আলোচনা ও প্রদর্শনী
তৈয়বুর রহমান(কালীগঞ্জ) গাজীপুরঃ

গাজীপুরের কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও সুন্দরী প্রাণী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বর প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহায়তা এবং উপজেলা প্রশাসনের সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।

"দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি" প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ মামুন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী রেজাউল হক, যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসক ডা. সিহাব মিয়া এবং খামারী আবু সাঈদ মিয়া।

কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারী ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, রোগ প্রতিরোধ, খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন পদ্ধতি নিয়ে আলোচনায় অংশগ্রহণকারীরা নানা দিকনির্দেশনা প্রদান করেন।

সপ্তাহব্যাওপী এই কর্মসূচি প্রাণিসম্পদ খাতে সচেতনতা  আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহ সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
###

তৈয়বুর রহমান
কালীগঞ্জ, গাজীপুর 
২৬ নভেম্বর ২০২৫


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ