ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় গ্রিড রক্ষণাবেক্ষণ: কালীগঞ্জের তিন এলাকায় দুই দিন বিদ্যুৎ বন্ধ থাকবে


আপডেট সময় : ২০২৫-১১-২৬ ১৯:০৯:৩১
জাতীয় গ্রিড রক্ষণাবেক্ষণ: কালীগঞ্জের তিন এলাকায় দুই দিন বিদ্যুৎ বন্ধ থাকবে জাতীয় গ্রিড রক্ষণাবেক্ষণ: কালীগঞ্জের তিন এলাকায় দুই দিন বিদ্যুৎ বন্ধ থাকবে
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুরঃ

জাতীয় গ্রিড লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে কালীগঞ্জের কয়েকটি এলাকায় দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কালীগঞ্জ জোনাল অফিসে ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আক্তার হোসেন।


তিনি জানান, আগামী ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) ও ২৯ নভেম্বর (শনিবার) প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময়ে কালীগঞ্জ, সেভেন রিংস এবং জাংগালিয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় কালীগঞ্জ উপজেলা, কালীগঞ্জ থানা এলাকা এবং প্রোপার ফিডার বিকল্পভাবে সচল রাখা হবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন হওয়া এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের স্বার্থে সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি নির্ধারিত দুই দিনে সকলের সহযোগিতা কামনা করেছে গাজীপুর পবিস-১ এর কালীগঞ্জ জোনাল অফিস।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ