কাউখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ও খামারিদের পুরস্কার বিতরণ
আপডেট সময় :
২০২৫-১১-২৬ ১৭:৫৪:২৪
কাউখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ও খামারিদের পুরস্কার বিতরণ
কাউখালী প্রতিনিধি।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী পিরোজপুরের কাউখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় প্রান্তিক খামারি ও উদ্যোক্তাদের নিয়ে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ৩০ টি স্টলে দেশীয় মহিষ, গরু, ঘোড়া, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, এবং পোষা পাখি, বিড়াল, কুকুর, খরগোশ সহ শতাধিক বিভিন্ন প্রাণির প্রদর্শনী করা হয়।
পাঁচটি ক্যাটাগরির প্রদর্শনীতে গরু, মহিষ, ঘোড়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন খামারী নুরুল আমিন, ছাগল, ভেড়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন খামারি কাইয়ুম, হাঁস-মুরগি ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন ফেরদৌস, পোষা প্রাণী সপ্না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সোমা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ,এম দ্বীন মোহাম্মদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, বিআরডিবি কর্মকর্তা মোঃ মাসুম মিয়া, সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা ভেটেনারি সার্জন ডাক্তার মোঃ মিনহাজুর রহমান।
বার্তা প্রেরক,
রিয়াদ মাহমুদ সিকদার।
কাউখালী, পিরোজপুর।
তারিখ,২৬/১১/২০২৫।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স