ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে চলতি আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন।


আপডেট সময় : ২০২৫-১১-২৬ ১৩:০৮:০২
আশুগঞ্জে চলতি আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন। আশুগঞ্জে চলতি আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন।
নিজস্ব প্রতিবেদক।

আশুগঞ্জে চলতি আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন হয়েছে।
বুধবার সকাল ১১ টায় আশুগঞ্জ খাদ্য গোডাউনে চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা  নির্বাহী কর্মকর্তা রাফে উদ্দিন ছড়া।

এ সময় উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) রবিউস সারোয়ার,  খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা  সাহানা সুলতানা, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমুল দে, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা  চালকল মালিক সমিতির সভাপতি হাজী শাহজাহান সিরাজ , চাতালকল ব্যবসায়ী হাজী সাদেক মিয়া, আলম মিয়া, হাসান ইমরান, ইমরান মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ বছর মিলারদের কাছ থেকে আশুগঞ্জ উপজেলা খাদ্যগুদামে ৫০ টাকা কেজি দরে ২৮ হাজার ২১৮ মেট্টিক টন সিদ্ধ চাল, ৪৯ টাকা কেজি ধরে ৪ হাজার ৩০ মেট্টিক টন আতপ চাল ও ৩৪ টাকা কেজি ধরে ৩০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চাল সংগ্রহ অভিযান চলবে।

উল্লেখ্য, দেশের পূবার্ঞ্চলীয় সবচেয়ে ধান ও চালের হাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। এ হাটে দেশের হাওরাঞ্চলের কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ থেকে প্রতিদিনই আসা ধান আশুগঞ্জে তিন শতাধিক রাইস মিলে পক্রিয়া করে চালের উৎপাদন করে। এ সব চাল দেশের বিভিন্ন স্থানের চাহিদা পূরণ করে থাকে। তাই সরকার আশুগঞ্জ থেকে প্রতিবছর বিপুল পরিমাণ চাল সংগ্রহ করে থাকে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ