ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমারখালীতে অভিযানে ৯টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর


আপডেট সময় : ২০২৫-১১-২৬ ০০:০০:২৭
কুমারখালীতে অভিযানে ৯টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর কুমারখালীতে অভিযানে ৯টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৯টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে । এ সময় প্রায় এক কোটি টাকার কাঁচা ইট নষ্ট করা হয়।  

মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলার চরসাদীপুর এলাকায় এ অভিযান চালানো হয়। 

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আসিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: এমদাদুল হক, সিনিয়র কেমিস্ট মো. হাবিবুল বাশার, পরিদর্শক নাসরিন সুলতানাসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
অভিযানে সহযোগিতা করে কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়ন, কুষ্টিয়া পুলিশ বিভাগ, সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস।



এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আসিফুর রহমান জানান, নদীবেষ্টিত চরসাদীপুর ইউনিয়নটি অত্যন্ত দুর্গম এলাকা। এখানে আসা যেমন কষ্টকর, ঠিক তেমনি অভিযান পরিচালনাও চ্যালেঞ্জিং। তবু অবৈধ ইটভাটা উচ্ছেদে আমরা কঠোর অবস্থানে আছি। আজ ৯টি ভাটা উচ্ছেদ করেছি, আরও কয়েকটি শনাক্ত আছে। পর্যায়ক্রমে সব অবৈধ ভাটা উচ্ছেদ করা হবে।

এ সময় পরিবেশ অধিদফতর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: এমদাদুল হক জানান, কুষ্টিয়া জেলায় ১৮৫টির মতো ইটভাটা রয়েছে। যার মধ্যে মাত্র ১৭টি ইটভাটার পরিবেশ অধিদফতরের ছাড়পত্র রয়েছে। অবৈধ এই ইটভাটাগুলো প্রতি বছর প্রশাসন এবং পরিবেশ অধিদফতরের আইনকে অমান্য করে পরিচালিত হয়ে আসছে। পর্যায়ক্রমে অবৈধ এসব ইটভাটায় অভিযান পরিচালনা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।V

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ