তানোরে বিএনপির দু'গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া
আপডেট সময় :
২০২৫-১১-২৫ ২২:৩৯:৪৫
তানোরে বিএনপির দু'গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া
দেলোয়ার হোসেন সোহেল তানোর থেকে :
রাজশাহীর তানোরে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিলে বাঁধা দেয়ায় দু' পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ উপজেলা এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। বিআরডিবির একটি মাইক্রো ভাংচুরের ঘটনাও ঘটছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এঘটনায় সাধারণ পথচারীসহ উভয় কম পক্ষে ১৫ জন আহত হয়েছেন। তবে, কারো নাম পাওয়া যায়নি। আহতরা বিভিন্ন ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা নেয়ার খবর পাওয়া গেছে। তানোর পৌর সভা ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সামনের সড়কে ঘটে এই ঘটনা।
প্রত্যক্ষদর্শী পুলিশ ও দলীয় নেতা-কর্মী সূত্রে জানা গেছে, রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সুলতানুল ইসলাম তারেক ও মনোনয়ন পাওয়া শরীফ উদ্দিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আঁধা ঘণ্টাব্যাপী চলা ধাওয়া পাল্টা ধাওয়া পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। রাজশাহী-১ আসনে মনোনয়ন পেয়েছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অবসর প্রাপ্ত) শরীফ উদ্দিন। তার মনোনয়ন বাতিল দাবিতে কিছুদিন ধরেই আন্দোলন করে আসছেন সুলতানুল ইসলাম তারেক।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, বিএনপির দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এলাকায় এখন শান্ত রয়েছে জানিয়ে তিনি বলেন কেউ কোন অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।V
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স