ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১১-২৫ ১৭:১৮:৪৪
কাউখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কাউখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কাউখালী প্রতিনিধি। 

পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর বারোটায় বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে, মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) পর্যন্ত বিভিন্ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

 বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক, সাবেক সভাপতি জাহানুর বেগম, সহ-সভাপতি জাহানারা হাবিব, নারী নেত্রী ছায়া সমাদ্দার,প্রভাতী মৃধা, ফরিদা আক্তার, শামীমা আক্তার, রেক্সোনা খানম, রানু বেগম সহ নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সাংবাদিক রবিউল হাসান রবিন, তারিকুল ইসলাম পান্নু, শেখ রিয়াজ আহমেদ নাহিদ, সাইফুল্লাহ মনির, হাফেজ মাসুম বিল্লাহ, রবিউল হাসান মনির, সানমুন খান সহ বিভিন্ন পত্রিকার কর্মরত সাংবাদিকবৃন্দ।

বার্তা প্রেরক,
রিয়াদ মাহমুদ সিকদার।
কাউখালী, পিরোজপুর।
তারিখ,২৫/১১/২০২৫।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ