ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী ইউপি সদস্যকে হুমকির অভিযোগ


আপডেট সময় : ২০২৫-১১-২৫ ১৬:৫১:৩৬
ভালুকায় ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী ইউপি সদস্যকে হুমকির অভিযোগ ভালুকায় ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী ইউপি সদস্যকে হুমকির অভিযোগ
বিশেষ প্রতিনিধিঃ-

ময়মনসিংহের ভালুকায় কাচিনা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নারী ইউপি সদস্যকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ইউপি সদস্য ভালুকা মডেল থানায় সাধারণ ডায়রি করেছেন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, কাচিনা ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার বেনু মিয়ার কাছে সুবিধাভোগী নারী কার্ড নিয়ে চাউলের জন্য গেলে তাকে সারাদিন দাঁড় করিয়ে রেখে চাউল না দিয়ে আগামী সপ্তাহে আবার আসতে বলা হয়।

পরে ভুক্তভোগী নারী ইউনিয়ন পরিষদে গিয়ে সকলের সামনে কান্নাকাটি করেন। পরে উপস্থিত জনতার অনুরোধে নারী ইউপি সদস্য সাইদা সুলতানা (শাহিদা) বেনু ডিলারকে ফোন করে ওই নারীকে চাউল দেওয়ার জন্য অনুরোধ করেন। কিছুক্ষণ পরই কাচিনা ইউনিয়ন ছাত্রদলের বহিস্কৃত সাধারণ সম্পাদক শাহিন মন্ডল ইউপি সদস্য সাইদা সুলতানাকে ফোন করে অশ্লীল ভাষায় গালমন্দ করেন এবং চাউলের ডিলারকে ফোন করার কারন জানতে চান? এক পর্যায়ে ওই নারী ইউপি সদস্যকে পরিষদে আসতে নিষেধ করেন এবং তাকে পরিষদে পেলে খুন জখমের হুমকি প্রদর্শন করেন। পরে ওই নারী ইউপি সদস্য বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন এবং নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ভালুকা মডেল থানায় জিডি নং- ১৫৪৭ তারিখ ২৩/১১/২০২৫ ইং দায়ের করেন। ২৪ নভেম্বর শাহিন মন্ডলের বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে ছাত্রদল।

উল্লেখ্য শাহিন মন্ডলের নামে এলাকায় ব্যপক অভিযোগ রয়েছে। এর আগে তার বিরুদ্ধে একটি প্রজেক্টে অস্ত্র প্রদর্শন করে চাদাবাজি ও লুটপাটের অভিযোগ উঠে। অপরদিকে শাহিন মন্ডলের নামে ভালুকা মডেল থানায় অন্ত্র ও মাদক আইনে মামলা হয়। পরে অভিযোগ প্রমানিত হওয়ায় জেলা ছাত্রদল শাহিন মন্ডলকে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করে। স্থানীয়দের দাবি শাহিন মন্ডলের অত্যাচারে কাচিনা ইউনিয়নের মানুষ অতিষ্ঠ। তারা শাহিন মন্ডলের হাত থেকে বাচতে চায়। শাহিন মন্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় শংঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। তাদের মতে এমন বিতর্কিত ব্যক্তিকে স্বপদে বহার করা মানে তাকে অপরাধের লাইসেন্স দিয়ে দেয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, শাহিন মন্ডলের কারনে কাচিনা ইউনিয়নে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে, এমন সন্ত্রাসীকে স্বপদে বহাল করা কাচিনা বাসির জন্য অশনি সংকেত। তাদের মতে শাহিন মন্ডলকে স্থায়ী ভাবে বহিষ্কার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করলে কাচিনার মানুষ এবং স্থানীয় বিএনপি অনেকটা দায়মুক্ত হতো।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ