ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যাপক মুহম্মদ শাহ আলমের সংবাদ সম্মেলন


আপডেট সময় : ২০২৫-১১-২৫ ১২:৩১:৪৬
অধ্যাপক মুহম্মদ শাহ আলমের সংবাদ সম্মেলন অধ্যাপক মুহম্মদ শাহ আলমের সংবাদ সম্মেলন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মুহম্মদ শাহ আলম গলাচিপায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলন করেছেন। সোমবার রাত ৮টায় পৌর এলাকার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক মুহম্মদ শাহ আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার নির্বাচনী প্রতিশ্রুতি, এলাকার উন্নয়ন ভাবনা এবং সামগ্রিক রাজনৈতিক অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, “গলাচিপা ও দশমিনার উন্নয়ন দীর্ঘদিন ধরে উপেক্ষিত। নির্বাচিত হলে শিক্ষাখাত, কৃষি, নদীভাঙন রোধ ও স্বাস্থ্যসেবার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

তিনি দাবি করেন, জনগণই তার শক্তি এবং শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে তিনি সকল পক্ষের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন। একই সঙ্গে তিনি গণমাধ্যমের প্রশংসা করে  বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, সমর্থক ও বিভিন্ন শ্রেণির পেশাজীবী উপস্থিত ছিলেন।

          


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ